নামাজ একজন প্রকৃত মুমিনের গুরুত্তপুর্ন বৈশিষ্ট্য হিসেবে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছেঃ
এটি একটি কিতাব; এতে কোন সন্দেহ নেই; এটা সৎকর্মশীলদের জন্য পথনির্দেশ, যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে এবং আমি তাদের যা দিয়েছি তা থেকে ব্যয় করে। (2:3-4)
নামাজ, আমাদের পাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে; আমাদের আরও বেশি করে রবের দিকে এবং ভাল জিনিসের দিকে ঝুঁকে দেয় এবং তা ধীরে ধীরে আমাদের পরিশুদ্ধ করে। কিন্তু এই শেষ নয়। নামায এর চেয়েও অনেক বেশি কিছু করে। এটি মানুষকে তার সৃষ্টিকর্তার কাছাকাছি নিয়ে আসে। আল্লহর নিকট তাঁর সর্বোত্তম গুণাবলীতে অনুকরণ করার চেষ্টা করে এবং ক্রমাগত একজন নীচ ও জাগতিক ব্যক্তি থেকে রবের বড় ও মহৎ বান্দায় রূপান্তরিত হয়। পবিত্র কুরআন নামাযের এই স্বাতন্ত্র্যসূচক গুণের কথা বলেছেঃ
যে কিতাব তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা তিলাওয়াত কর এবং নামায কায়েম কর। নিঃসন্দেহে নামায অশ্লীলতা ও প্রকাশ্য মন্দ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ ইবাদাত। আর তোমরা যা কর আল্লাহ তা জানেন। (29:46)
নামায প্রকৃতপক্ষে হৃদয় ও আত্মার বিশুদ্ধতার জন্য একটি নিশ্চিত ও পরীক্ষিত ব্যবস্থা। একমাত্র নামাজের মাধ্যমেই আমরা আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হই। কুরআন নিশ্চিত ভাবে বলে,
যারা আল্লাহর কিতাব অনুসরণ করে, নামায কায়েম করে এবং আমি তাদের জন্য যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই এমন উত্তম নেয়ামতের আশা করে যা কখনো ব্যর্থ হবে না; যাতে তিনি তাদেরকে তাদের পূর্ণ প্রতিদান দেন, এমনকি তাঁর অনুগ্রহে তাদের বৃদ্ধি করেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, প্রশংসিত। (৩৫:৩০-৩১)
মহানবী (সাঃ) এর মতে নামায হল মুমিনের আধ্যাত্মিক জীবনের সর্বচ্চ স্থান। এটি আল্লহের উপাসনার সর্বোচ্চ রূপ। মহানবী (সাঃ) আরও পর্যবেক্ষণ করেছেন বলে জানা যায়:
নামায বিশ্বাসীকে তার রবের সাথে যোগাযোগে নিয়ে আসে।
কখনও কখনও, আল্লহর প্রেমের গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা চোখে পানি এনে দেয়। কখনও কখনও, আল্লহের প্রতি যে ভালোবাসা তা মৃদু আনন্দ হৃদয়কে মহিমান্বিত সুখে পূর্ণ করে। তাই এটা অত্যন্ত গুরুত্ত পুর্ন যে প্রত্যেক মুসলমানকে নামাযের প্রতি বিনয়ি হতে হবে। আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দেনঃ
